চট্টগ্রামের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকায় নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। বিকেল সাড়ে ৩টার দিকে কানায় কানায় পূর্ণ হয় নিউমার্কেট মোড়।
✪ আরও পড়ুন: আ ' ট ' ক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এসময় দেখা যায়, ছাত্রছাত্রীরা তাদের সহপাঠী হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকরাও। এসময় রিকশাওয়ালা থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার লোকজনকে আন্দোলনে আসা শিক্ষার্থীদের তালি দিয়ে সংহতি জানাতে দেখা যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, আজকের (শনিবার) আন্দোলনে পুলিশ কোনও বাধা দেবে না। শিক্ষার্থীরা নিজেদের মতো কর্মসূচি পালন করতে পারবে। তবে তারা যাতে কোনও সহিংস কর্মকাণ্ড না করে সেই অনুরোধ থাকবে। পাশাপাশি নাশকতাকারীদের নজরদারিতে রাখা হচ্ছে।
✪ আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা: প্রধানমন্ত্রী
আজকের কর্মসূচিতে অংশগ্রহণে কোনও বাধা পেয়েছেন কি না জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, আমি বাকলিয়া থানা এলাকা থেকে এসে কর্মসূচিতে অংশ নিয়েছি। আজকে পুলিশের পক্ষ থেকে কোনও বাধা দেয়া হয়নি।

Post a Comment