বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
✪ আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা গাড়িতে আগুন দেয়া হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা দলে দলে জড়ো হতে শুরু করেন শাহবাগে। লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীরা চড়াও হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে প্রতিরোধ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
আরও পড়ুন: বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ
এদিকে এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলন চলছে।
শনিবার (৩ আগস্ট) এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
✪ আরও পড়ুন: ঢাকায় যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা: নাগরিকদের জন্য সুরক্ষার দুশ্চিন্তা !
এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

Post a Comment