সুখবর! এক ম্যাচেই ফিরছেন তাসকিন-মুস্তাফিজ-শরিফুল!

 


গল টেস্ট ড্র করার পর বাংলাদেশের ক্রিকেটে বইছে ইতিবাচক হাওয়া। এর মধ্যেই সুখবর তিন পেসারকে ঘিরে—তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে পাওয়া যেতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে।


বিসিবি সূত্র জানিয়েছে, চট্টগ্রামে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচে খেলবেন তারা। মেডিকেল বিভাগের ভাষ্য, তিনজনই বোলিং করার জন্য পুরোপুরি ফিট এবং ছন্দে আছেন।


তবে ১০ জুলাই শুরু হতে যাওয়া সিরিজে এই তিনজনের থাকা নির্ভর করছে প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্সের ওপর। তাসকিনের গোড়ালির ইনজুরি ম্যানেজমেন্টেই রাখা হয়েছে নিয়ন্ত্রণে, মুস্তাফিজ কাটিয়ে উঠেছেন আইপিএলে পাওয়া আঙুলের চোট, আর শরিফুল ফিরেছেন মাংসপেশির চোট থেকে।


সব ঠিকঠাক চললে লঙ্কানদের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে পূর্ণ শক্তির টাইগার পেস আক্রমণ।

Post a Comment

Previous Post Next Post