মিরাজের কারণেই মহাবিপদে দল, যা বললেন টেস্ট অধিনায়ক শান্ত!

 


পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) গলে টেস্ট দিয়ে শুরু হবে সেই সিরিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। সেই হিসেবে খুব বেশি সময় বাকি নেই ম্যাচ শুরু হতে। কিন্তু এখনও বাংলাদেশ চুরান্ত করতে পারেনি কম্বিনেশন।


বাংলাদেশের এই কম্বিনেশন চূরান্ত করতে না পারার পেছনের কারণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ব্যাট এবং বল, দুই বিভাগেই সমানতালে পারফর্ম করছেন মিরাজ। কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছেই জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। ফলে বাংলাদেশ ভুগছে মিরাজকে পাওয়া, না পাওয়ার দোলাচলে।


মূলত মিরাজের খেলা না খেলার ওপর নির্ভর করবে কতজন ব্যাটিং ও বোলিং নিয়ে খেলবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও একই রকম কথা শোনা গেলো। তবে মিরাজের উন্নতি হচ্ছে বলেই জানালেন শান্ত।


শান্ত বলেন, ‘এখনও মিরাজের শরীরটা খারাপ আছে, (তবে) উন্নতি করছে। ওর খেলা না–খেলার ওপরে অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে নামতে পারব।’


অলরাউন্ডার হিসেবে খেলায় দুই বিভাগেই অবদান রাখেন মিরাজ। তাই শেষ পর্যন্ত তাকে না পাওয়া গেলে বাংলাদেশের জন্য সেটি দুশ্চিন্তার কারণই হবে। আগেরদিন সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন সে কথা। তিনি বলেছিলেন, ‘মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক।’

Post a Comment

Previous Post Next Post