শেখ হাসিনার পতন ঘটে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে। সোমবার (৫ আগস্ট) তিনি সরকারপ্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতি মন্ত্রিসভা ও সংসদ ভেঙে দেন।
দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নির্বাচিত সদস্য ছিলেন সাকিব আল হাসান। কোটা সংস্কার আন্দোলনে নীরব থাকায় শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন তিনি। বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার কারণে দেশ ছাড়ার পরও সাকিব প্রবাসী ভক্তদের তোপের মুখে পড়েন। তার পার্টি অফিসে আগুন দেওয়ায় সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
✪ আরও পড়ুন: মেসির বাড়িতে হা' ম'' লা
বাংলাদেশ দল ১৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে। ১৩ আগস্ট সাকিবের ঢাকায় ফেরার কথা। বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, সাকিবের ১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে এবং তিনি দেশে ফিরবেন কিনা তা জানার চেষ্টা করা হবে।
নাফীস বলেন, সাকিব এখন সংসদ সদস্য নন এবং তার নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ।

Post a Comment