বেরিয়ে এলো থ'লে'র বি'ড়া'ল ! জার্সির টাকা আ'ত্ম'সা'তে'র অ'ভি'যো'গ সোহানের !



বিসিবির দুর্নীতি ও ক্রিকেটের চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন সোহান


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি এবং খেলোয়াড়দের প্রতি বৈষম্য নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি অভিযোগ করেছেন, বিসিবির কর্মকর্তারা জার্সির জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন।


✪ আরও পড়ুন:   শেখ হাসিনার বিবৃতিটি বানোয়াট, দাবি জয়ের


বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগ:

সোহান বলেন, “সর্বশেষ যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি, বিসিবি থেকে বিভাগীয় দলের জন্য জার্সি বাবদ তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে ৩০ জন খেলোয়াড়ের জন্য মাত্র ৮০ হাজার টাকায় এমন জার্সি তৈরি করা হয়েছিল, যা একেবারেই পরার উপযোগী ছিল না। এজন্য দায়ী ছিলেন বিভাগীয় দলের সেক্রেটারি, যিনি প্রায় ১৪-১৫ বছর ধরে একই পদে রয়েছেন। খেলোয়াড়রা নিজেদের টাকায় পরে জার্সি তৈরি করেছিল। প্রথম শ্রেণির ক্রিকেটেই যদি এমন হয়, তাহলে বাকিগুলোর কী অবস্থা?"


 ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা:

নিচের স্তরের ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে সোহান বলেন, "আমি দীর্ঘদিন ধরে জাতীয় দলের আশেপাশে আছি এবং চুক্তির মাধ্যমে ভালো বেতন পাচ্ছি। কিন্তু প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় বিভাগে খেলোয়াড়দের অবস্থা কী? তাদের দুঃখজনক পরিস্থিতির জন্য বোর্ডকেই দায়িত্ব নিতে হবে।”


✪ আরও পড়ুন: সাকিব কি আদৌ দেশে ফিরবেন ?


আম্পায়ারিং নিয়ে প্রশ্ন:

ঢাকা লিগের আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে সোহান বলেন, “প্রিমিয়ার লিগে অনেক ক্যামেরা এবং মিডিয়া ফোকাস থাকে, তাই গত দুই বছর ধরে এখানে আম্পায়ারিং নিয়ে তেমন অভিযোগ ওঠেনি। তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে মিডিয়ার নজরদারি না থাকায় অনেক অনিয়ম ঘটে, যা পরে জানা যায়।


ক্রিকেট বোর্ডের সংস্কারের দাবি:

সোহান মনে করেন, দেশ সংস্কারের মতো শীর্ষ ক্রিকেট সংস্থারও সংস্কার প্রয়োজন। তিনি বলেন, “শিক্ষার্থীরা যা করেছে, সেটা আমাদের জন্য অনুপ্রেরণা। বিসিবিতে এবং খেলার জগতে অবশ্যই কিছু ভালো মানুষ আছে। তবে কিছু লোক আছেন যারা খেলার চেয়ে ব্যক্তিগত এজেন্ডা নিয়ে বেশি আগ্রহী। এ ধরনের মানুষের ক্রিকেটে কোনো প্রয়োজন নেই।” 


সোহান এবং অন্যান্য ক্রিকেটাররা বিসিবির স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সংস্কারের আহ্বান জানিয়েছেন, যেন দেশের ক্রিকেট খেলার মানোন্নয়ন হয় এবং সকল স্তরের খেলোয়াড়দের ন্যায্য সুযোগ ও সুরক্ষা নিশ্চিত করা যায়।

Post a Comment

Previous Post Next Post