মোদিকে উভয় সংকটে ফেলেছে হাসিনা !


ভারতের অন্যতম প্রিয় বিদেশি অতিথি হিসেবে বহু বছর ধরে সম্মানিত হয়ে আসছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী, কিংবা ব্যক্তিগত সংকটের সময় রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে, গত প্রায় পাঁচ দশক ধরে দিল্লির দরজা সবসময়ই তার জন্য খোলা ছিল। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বাজপেয়ী, মনমোহন সিং, কিংবা নরেন্দ্র মোদীর সময়কালেও সেই সম্পর্ক অটুট ছিল।


তবে সোমবার সন্ধ্যায় শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণের পর যে সংকট তৈরি হয়েছে, তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না। এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এমন অবস্থায় ফেলেছে যে, তারা আনুষ্ঠানিক বিবৃতি দিতেও চব্বিশ ঘণ্টারও বেশি সময় নিয়েছে, যদিও সেই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল।

✪ আরও পড়ুন:  পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উঠে এল শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ !

সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে জরুরি বৈঠকে বসেছিল। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে বাংলাদেশ বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।


শেখ হাসিনা দিল্লিতে থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কি না, কিংবা করলে সেই বৈঠকের তথ্য প্রকাশ করা হবে কি না, তা এখনও সিদ্ধান্তহীন। অথচ শেখ হাসিনা নিজেই এই সাক্ষাতের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন।


✪ আরও পড়ুন:  প্রায় কোটি টাকাসহ সড়কে শিক্ষার্থীদের হাতে ধরা ৩, জানা গেল পরিচয়


দিল্লির পর্যবেক্ষকরা মনে করছেন, এই পরিস্থিতি ভারতকে একটি 'ক্যাচ-টোয়েন্টি টু সিচুয়েশন' বা চরম উভয় সংকটে ফেলেছে। একদিকে শেখ হাসিনার ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়া হবে এবং অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে ভারতকে গভীরভাবে চিন্তা করতে হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post